News71.com
 International
 23 Dec 18, 01:43 PM
 187           
 0
 23 Dec 18, 01:43 PM

সিরিয়া সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে তুরস্ক

সিরিয়া সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের অন্তর্গত সিরিয়া সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে তুরস্ক। আজ রবিবার তুরস্ক প্রায় ১০০টি সেনা যান সিরিয়া সীমান্তে পাঠিয়েছে। যার মধ্যে ট্রাক এবং অস্ত্র ছিল বলে জানা গেছে। সিরিয়ার উত্তরপূর্বে থাকা কুর্দিদের ওপর হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করার একদিন পরই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন বৃদ্ধি করল তুরস্ক। তুরস্কের সেনারা তুরস্কের হাতায় প্রদেশের সীমান্তবর্তী জেলা কিলিসের দিকে ট্যাংক, মেশিন গান এবং সেনা যান নিয়ে অগ্রসর হয়েছেন। এই সেনাদের কিছু অংশ সীমান্তে মোতায়েন করা হয়েছে এবং বাকিরা এলবেয়লি জেলা দিয়ে সিরিয়ায় প্রবেশ করেছেন।

তুরস্কের এলবেয়লি জেলাটি সিরিয়ার মানবিজ শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই মানবিজ শহর থেকেই কুর্দি সমর্থিত ওয়াইপিজে বাহিনী থেকে মুক্ত করার জন্য গত জুনে একটি চুক্তি করেছিল ন্যাটো। তবে তুরস্কের দাবি তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না। তবে কেন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হল সে ব্যাপারে এখনো কোন বিস্তারিত তথ্য জানা জায়নি। উল্লেখ্য, গত শুক্রবার একটি ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান যে তুরস্ক আইএসআইএস জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন