News71.com
 International
 23 Dec 18, 12:40 PM
 184           
 0
 23 Dec 18, 12:40 PM

জাপানের পূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণ।।নিহত ৫

জাপানের পূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণ।।নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের পূর্বাঞ্চলীয় তোশিগি শহরে আজ রবিবার ভোরে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৮ জন। জানা গেছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাত সাড়ে ১২টায় এ বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে রেস্তোরাঁয় আগুন ধরে যায়। প্রায় দুই ঘন্টা পর আগুন নেভানো হয়। এই ঘটনায় চার পুরুষ ও এক নারী নিহত হয়েছে। একটি অ্যাপার্টমেন্টে ভবনের নিজ তলার রেস্তোরাঁটি অবস্থিত। রেস্তোরাঁর ম্যানেজার জানায়, অগ্নিকান্ডের সময় এটি বন্ধ ছিল। পুলিশ জানায়, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন