News71.com
 International
 23 Dec 18, 12:03 PM
 187           
 0
 23 Dec 18, 12:03 PM

ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্রিমিয়া ঘাটিতে যুদ্ধবিমান মোতায়েন করল রাশিয়া॥

ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্রিমিয়া ঘাটিতে যুদ্ধবিমান মোতায়েন করল রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যেই রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রুশ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার ক্রিমিয়া উপদ্বীপে ডজনেরও বেশি রুশ এসইউ ২৭ ও এসইউ ৩০ যুদ্ধবিমান নেমেছে। সাংবাদিকরা ওই যুদ্ধবিমানগুলোকে ক্রিমিয়ার বেলবেক বিমান ঘাঁটিতে নামতে দেখেছেন। ২০১৪ সালে ইউক্রেনের রাজধানীতে সরকারবিরোধী সহিংস প্রতিবাদ ও সংঘর্ষের মুখে দেশটির তৎকালীন মস্কোপন্থি প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ কিয়েভ ছেড়ে পালিয়ে যান।

এ ঘটনার পর এক গণভোটের পর ইউক্রেনের কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় রাশিয়া। সম্প্রতি কৃষ্ণসাগরের ইউক্রেনীয় বন্দর ওডেসায় নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে যুক্তরাজ্য। এর মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন। এ উত্তেজনার মধ্যেই রুশ যুদ্ধবিমান মোতায়েন করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন