News71.com
 International
 23 Dec 18, 12:03 PM
 186           
 0
 23 Dec 18, 12:03 PM

ভারতের গুজরাটে বাস দুর্ঘটনা॥ ১০ শিক্ষার্থী নিহত

ভারতের গুজরাটে বাস দুর্ঘটনা॥ ১০ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে দক্ষিণ গুজরাটে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০জন শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। গতকাল শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের প্রত্যেক্যের বয়স ১২-১৬ বছর। শবরী ধাম থেকে ফেরার পথে দাং জেলায় মাহল-বারদিপাদা রুটে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় বাসটি ২০০ মিটার নিচে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কা জনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন