News71.com
 International
 22 Dec 18, 01:19 PM
 161           
 0
 22 Dec 18, 01:19 PM

ফেব্রুয়ারিতেই ব্রিগেড সভা করবে কংগ্রেস॥ রাজ্যে আসবেন রাহুল গান্ধী  

ফেব্রুয়ারিতেই ব্রিগেড সভা করবে কংগ্রেস॥ রাজ্যে আসবেন রাহুল গান্ধী   

আন্তর্জাতিক ডেস্কঃ সভাপতি রাহুল গান্ধীকে এনে ব্রিগেড সভা করে এবার চমকের অপেক্ষায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ সূত্রের খবর, আগামী ১২ই ফেব্রুয়ারি রাজ্যে আসবেন কংগ্রেস সভাপতি৷ যোগ দেবেন কংগ্রেসের ব্রিগেড সমাবেশে৷ গত রবিবার কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ সেই বৈঠকেই স্থির হয় কর্মসূচি ৷

এরাজ্যে দল পরিচালনায় প্রদেশ সভাপতিই শেষ কথা৷ তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত৷ এদিন রাহুল সোমেন বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস সভাপতি৷ এর ফলে সংগঠনের অনেকের ডানা ছাঁটা হবে বলে মনে করা হচ্ছে৷ এছাড়া দ্রুত প্রদেশ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয় হাইকম্যান্ডের তরফে৷ ১৯শে জানুয়ারি তৃণমূলের ডাকে বিরোধী জোটের সমাবেশ রয়েছে ব্রিগেডে৷ সেই সবায় আমন্ত্রিত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী৷ সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ওই সভায় রাহুল-সোনিয়ার অংশগ্রহণ ঠেকাতে তৎপর৷ এমনকি সংগঠনের কোন প্রথম সারির নেতাও যাতে সেই সভায় যোগ না দেয় সেই আবেদনও এদিন সভাপতির কাছে করেন সোমেন মিত্র৷ জানা গিয়েছে, এবিষয়ে রাহুল গান্ধীর তরফে কিছু স্পষ্ট করা হয়নি প্রদেশ নেতৃত্বকে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন