News71.com
 International
 22 Dec 18, 10:28 AM
 137           
 0
 22 Dec 18, 10:28 AM

জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযানে বন্দুকযুদ্ধে ৬ জঙ্গি নিহত  

জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযানে বন্দুকযুদ্ধে ৬ জঙ্গি নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযানের সময় বন্দুকযুদ্ধে ৬ জঙ্গি নিহত হয়েছে। আজ শনিবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, নিহত জঙ্গিরা কাশ্মিরে আল-কায়েদার শাখা আনসার গাজওয়াতুল হিন্দ-এর সঙ্গে জড়িত। নিহতদের মধ্যে কাশ্মির আল-কায়েদার উপ-প্রধান জাকির মুসার ঘনিষ্ঠ এক সহযোগী রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ আরামপোরা এলাকায় যৌথ অভিযান শুরু করে। একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা তখন পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় বন্দুকযুদ্ধে ছয় জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া নিশ্চিত করেছেন ছয় জঙ্গি নিহত হওয়ার বিষয়ে। তিনি জানান, জঙ্গিদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলওয়ামা জেলায় মোবাইল সেবা বন্ধ রয়েছে। শ্রিনগর ও বানিহাল ট্রেন যোগাযোগও বাতিল করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন