News71.com
 International
 22 Dec 18, 05:47 AM
 144           
 0
 22 Dec 18, 05:47 AM

সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় স্কুলবাস দ্বিখণ্ডিত, ১শিশুসহ নিহত ৫ ।।

সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় স্কুলবাস দ্বিখণ্ডিত, ১শিশুসহ নিহত ৫ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সার্বিয়ায় চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে শিশুসহ ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নিসে ট্রেনটির ধাক্কায় বাস দ্বিখন্ডিত হয়ে যায়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে দুই কিশোর মৃত্যুর সঙ্গে লড়াই করছে । স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ঘটনায় তাৎক্ষণিকভাবে মারা যান এক শিশুসহ ৩জন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও দুইজন। ট্রেনের ধাক্কায় মুচড়ে গেছে বাসটি। নিসের নিকটবর্তী গ্রাম থেকে যাত্রী বহন করছিলো বাসটি। সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জ্লাতিব লংকার বলেন, ১৩ জন গুরুতর আহত হয়েছেন যাদের মধ্যে আটজনই কিশোর। ১৬ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। স্টিভেন জোসিস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি হঠাৎ করেই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এবং দৌঁড়ে গিয়ে দেখেন বাসটি দুইভাগ হয়ে গেছে। তাৎক্ষণিক ঘটনাম্থলে পৌঁছেছে পুলিশ ও অ্যাম্বুলেন্স ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন