News71.com
 International
 22 Dec 18, 05:46 AM
 172           
 0
 22 Dec 18, 05:46 AM

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে গত এক দশকে সবচেয়ে বড় ধস ।।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে গত এক দশকে সবচেয়ে বড় ধস ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় দরপতনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। চীনের সাথে বাণিজ্যযুদ্ধ, উচ্চ সুদের হার ও সম্ভাব্য সরকারি কর্মবিরতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন শেয়ারবাজারের ৩টি ইনডেক্সের প্রায় প্রতিটির দর তলানির কাছাকাছি চলে আসে। প্রযুক্তি প্রতিষ্ঠান নাসডাক তাদের শেয়ারের শীর্ষ অবস্থান থেকে ২০ শতাংশ কমে গেছে। এটি প্রায় তথাকথিত ‘বেয়ার মার্কেট’ অঞ্চলে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ দরপতন এমন অবস্থায় চলে এসেছে যে, শেয়ার হোল্ডাররা শেয়ার বিক্রি করতে উদ্বুদ্ধ হচ্ছেন । দ্য ডো জনস ২০০৮ সাল থেকে তাদের শেয়ারে সবচেয়ে বড় দরপতন দেখেছে গত সপ্তাহে। দ্য এস অ্যান্ড পির শেয়ার পড়ে গেছে সাত শতাংশ। ২০১১ সালের আগস্টের পর মার্কিন শেয়ারবাজারে এটিই সবচেয়ে বড় দরপতন। ২০০৮ সালের নভেম্বরের পর সেবার নাসডাকের শেয়ারের পতন হয়েছিল ৮.৩৬ শতাংশ। আর ডো জনসের পতন হয়েছিল ৬.৮ শতাংশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন