News71.com
 International
 22 Dec 18, 05:46 AM
 154           
 0
 22 Dec 18, 05:46 AM

সিরিয়া সংকট সমাধানে মার্কিন সেনাদের ভূমিকা নেই।।রাশিয়া  

সিরিয়া সংকট সমাধানে মার্কিন সেনাদের ভূমিকা নেই।।রাশিয়া   

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প প্রশাসনের সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণা দেওয়ার পর প্রতিক্রিয়া জানালো রাশিয়া। সিরিয়ায় সংকট সমাধানে মার্কিন সেনাদের কোন ভূমিকা নেই বলে মন্তব্য রাশিয়ার। গতকাল শুত্রুবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সিরিয়ার যেসব এলাকা মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে সেগুলোর অবস্থা শোচনীয়। এসব এলাকায় বাসিন্দারা চরম দুর্বিষহ জীবনযাপন করছে। নেই কোন চিকিৎসা সেবার ব্যবস্থা এবং মার্কিন সেনারা স্থানীয় বাসিন্দাদের এলাকা ত্যাগ করার অনুমতি দিচ্ছে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি আরও জানান, মার্কিন সেনা অধ্যুষিত এলাকাগুলোতে আবার জঙ্গি গোষ্ঠী সিরিয়ার সেনা বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) পরাজিত হওয়ার দাবি করে গত বুধবার সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন ঘোষণায় এর কড়া সমালোচনা করেন তার দলের অনেক নেতা। এছাড়া সেনা প্রত্যাহারের ফলে পুনরায় আইএস এর উত্থানের আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সৈন্যরা বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে জিহাদি গ্রুপগুলোর সঙ্গে লড়াই করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন