
আন্তর্জাতিক ডেস্কঃ প্রেমিকার বিয়ের চাপ সইতে না পেরে তাকে হত্যার পর তার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দিল প্রেমিক। ভারতের ভূবনেশ্বরে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। সইন নামের অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার প্রেমিক সইন ।
জানা গেছে , সশমিতা বিসওয়াল নামের তরুণী সম্প্রতি সইনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু সইন এখন বিয়ে করতে রাজি নয়। প্রেমিকার জোরাজুতে এক পর্যায়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রেমিকাকে স্থানীয় মালিপাড়া এলাকায় ঘুরতে নিয়ে যায় সইন। সেখানে একটি বনের মধ্যে নিয়ে সশমিতা হত্যা করে সইন। হত্যার পর তার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দেয়। ঘটনার তদন্তে নেমে সশমিতার কাটা মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ ।