News71.com
 International
 21 Dec 18, 11:55 AM
 151           
 0
 21 Dec 18, 11:55 AM

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশের পর এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান থেকে প্রায় ৭ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা দেশটিতে অবস্থানরত মার্কিন সেনার প্রায় অর্ধেক। একমাসের মধ্যে এই সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে। এর আগে ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। এর ঠিক একদিন পরেই এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন