News71.com
 International
 19 Dec 18, 04:36 PM
 204           
 0
 19 Dec 18, 04:36 PM

১০ বছর বন্ধ থাকার পর আবারও পাকিস্তানে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনার ঘোষনা॥  

১০ বছর বন্ধ থাকার পর আবারও পাকিস্তানে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনার ঘোষনা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ১০ বছর পর আবারও পাকিস্তানে নিজেদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। আগামী বছর জুন থেকে পাকিস্তানে তাদের ফ্লাইট শুরু হবে বলে গতকাল মঙ্গলবার ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার থমাস ড্রু বলেন, আগামী জুনেই লন্ডন থেকে সরাসরি ইসলামাবাদে ফ্লাইট শুরু করবে ব্রিটিশ এয়ারওয়েজ। ২০০৮ সালের সেপ্টেম্বরে অনির্দিষ্টকালের জন্য পাকিস্তানে সবধরনের ফ্লাইট বাতিল করে দেয় ব্রিটিশ এয়ারওয়েজ। ম্যারিয়ট হোটেলে বোমা হামলার বিষয়টি সামনে এনে নিরাপত্তার কারণে তারা এই সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়েছিলো তখন। বোমা হামলায় সেসময় ৫০ জন প্রাণ হারান। আহত হন ২৫০ জন। ব্রিটিশ হাইকমিশনার বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হলো।

এয়ারলাইনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি সপ্তাহে তিনবার ফ্লাইট পরিচালনা করা হবে। তিন শ্রেণীয়র বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহার করা হবে যার ভাড়া শুরু হবে ৪৯৯ পাউন্ড থেকে। ব্রিটিশ এয়ারওয়েজের মধ্যপ্রাচ্য ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রবার্ট উইলিয়ামস বলেন, আমরা খুবই আনন্দিত। দারুণ এই বিমানবন্দরে আমাদের বিমান অবতরণ করবে। প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগীর পাশে বসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আশা করছি এই ফ্লাইটের মাধ্যমে ব্রিটিশরা দেখতে পাবেন পাকিস্তান দেশটি আসলে কত সুন্দর। তিনি বলেন, নিরাপত্তার বিষয়টা খুবই জরুরি। সেটা নিশ্চিত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্য বিষয়ক উপদেষ্টাও সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন