News71.com
 International
 19 Dec 18, 04:32 PM
 117           
 0
 19 Dec 18, 04:32 PM

তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার তুরস্ক সফর শুরু করবেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ৫ম তুরস্ক-ইরান উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনাসভায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও হাসান রুহানি নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দ্বিপাক্ষিক আলোচনা উভয় দেশের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও অংশ নেবেন। সভায় আঞ্চলিক ইস্যু ছাড়াও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন