News71.com
 International
 19 Dec 18, 08:18 AM
 217           
 0
 19 Dec 18, 08:18 AM

সিরিয়ায় নতুন সংবিধানের জন্য বিদেশিদের চাপ।

সিরিয়ায় নতুন সংবিধানের জন্য বিদেশিদের চাপ।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় নতুন সংবিধান রচনা করতে ফের রাশিয়া,তুরস্ক ও ইরান চাপ সৃষ্টি করেছে। সিরিয়ার জন্য একটি নতুন সংবিধান রচনার দায়িত্বে নিয়োজিত কমিটি আগামী বছরের গোড়ার দিক থেকেই কাজ শুরু করবে বলে বেশ কয়েকটি দেশ আশাবাদ ব্যক্ত করেছে। রাশিয়া,তুরস্ক,ইরান ও জাতিসংঘ গতকাল মঙ্গলবার এ সংবিধানের জন্য চাপ সৃষ্টি করে। মস্কো ও তেহরান সমর্থিত দামেস্ক সরকার এখন পর্যন্ত এই কমিটির ব্যাপারে সম্মত হয়নি। তারা কেবলমাত্র সিরিয়ার বিদ্যমান সংবিধান পুনঃসংস্কার প্রক্রিয়াকে সমর্থন করবে।

এদিকে সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত স্টাফান ডি মিসতুরার সাথে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তিন দেশের পক্ষ থেকে একটি যৌথ ঘোষণা পাঠ করেন। এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ জাভেদ জারিফ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তার পাশে ছিলেন। লাভরভ বলেন,রাশিয়া,ইরান ও বিরোধী পক্ষের সমর্থক তুরস্ক আগামী বছরের শুরুতে জেনেভায় সাংবিধানিক কমিটির প্রথম বৈঠক আয়োজনের ব্যাপারে প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছে। এই কমিটি সিরিয়ায় জাতিসংঘ শান্তি প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ। আর এটার লক্ষ্যই হচ্ছে দেশটিতে একটি নিরপেক্ষ নির্বাচন করা যাতে সিরিয়ায় চলা সাত বছরের যুদ্ধের অবসান ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন