News71.com
 International
 18 Dec 18, 11:50 AM
 709           
 0
 18 Dec 18, 11:50 AM

কৃষকদের ঋণ মওকুফ না করা পর্যন্ত মোদিকে ঘুমাতে দেব না॥রাহুল গান্ধী

কৃষকদের ঋণ মওকুফ না করা পর্যন্ত মোদিকে ঘুমাতে দেব না॥রাহুল গান্ধী

নিউজ ডেস্কঃ কৃষকদের ঋণ মওকুফ না করা পর্যন্ত নরেন্দ্র মোদিকে ঘুমোতে বা বিশ্রাম নিতে দেওয়া হবে না। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছেন ভারতের কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি ভারতের কয়েকটি রাজ্যের নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছে। একে কৃষকদের বিজয় বলে অভিহিত করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি রাহুল জানান, কংগ্রেস শাসিত সব রাজ্যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। পুরো দেশজুড়েই এই ঋণ মওকুফ করতে বিজেপি সরকারকে বাধ্য করা হবে। রাহুল বলেন, কৃষকদের ঋণ মওকুফ না করা পর্যন্ত মোদি জিকে ঘুমোতে কিংবা বিশ্রাম নিতে দেব না আমরা। তিনি অভিযোগ করেন, দরিদ্র কৃষকদের কথা না ভেবে শুধু বিত্তবানদের কথাই মাথায় রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন