
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে আজ সোমবার সকালে একটি আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ৬০ জন। নিহতদের মধ্যে ৯ জন নিরাপত্তাকর্মী ও ট্রাফিক পুলিশের সদস্য ছিলেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।