News71.com
 International
 17 Dec 18, 07:48 AM
 246           
 0
 17 Dec 18, 07:48 AM

ক্যালিফোর্নিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প  

ক্যালিফোর্নিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে সমুদ্র উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র টুইটারবার্তায় জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

স্থানীয় সময় আজ সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬ দশমিক ২ মাইল। এর কেন্দ্র ছিল ফার্নডেল থেকে ১০৩ মাইল পশ্চিমে এবং সাসরামেন্তো থেকে ২৮১ মাইল উত্তর-পশ্চিমে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল ভূমিকম্পটি রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন