News71.com
 International
 16 Dec 18, 12:49 PM
 270           
 0
 16 Dec 18, 12:49 PM

জনপ্রিয় গায়িকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ॥  

জনপ্রিয় গায়িকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনে কর ফাঁকির অভিযোগ উঠল গায়িকা শাকিরার বিরুদ্ধে। সে দেশের সরকারি আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামোসের নাগরিক হিসেবে দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন কলোম্বিয়ান এই গায়িকা। এ ভাবে তিনি মোট ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে দাবি স্পেন সরকারের ।

২০১৫ সাল থেকে বাহামোস ছেড়ে পার্টনার বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বসবাস করছেন শাকিরা। তাঁদের দুই সস্তানও আছে। তবে সরকারি আইনজীবীর বক্তব্য, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বার্সেলোনায় বসবাস করেছেন গায়িকা। এই ক'বছরে স্বল্প সময়ের জন্য বিদেশ সফর ছাড়া অধিকাংশ সময় স্পেনেই সময় কাটিয়েছেন নায়িকা। সুতরাং এই সে বছরগুলির ব্যক্তিগত আয়ের ওপর স্পেন সরকারকে কর দিতে হবে তাঁকে। শাকিরার বিরুদ্ধে মামলার শুরু করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ সরকার পক্ষের হাতে আছে কি না, এক বিচারকই তা ঠিক করবেন। এই অভিযোগ সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে চাননি গায়িকার মুখপাত্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন