News71.com
 International
 16 Dec 18, 12:17 PM
 161           
 0
 16 Dec 18, 12:17 PM

সংস্কারের ৪০তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জনগণের উদ্দেশে ভাষণ দেবেন চীনা প্রেসিডেন্ট॥  

সংস্কারের ৪০তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জনগণের উদ্দেশে ভাষণ দেবেন চীনা প্রেসিডেন্ট॥   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার জনগণের উদ্দেশে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। জানা গেছে, আগামী মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় গ্রেট হল অব দ্য পিপল-এর সম্মেলনে ভাষণ দেবেন শি জিনপিং।

১৯৭৮ সালে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সম্মেলনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭৯ সালে পার্টির কেন্দ্রীয় কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক অর্থনৈতিক কার্যক্রমে 'বিশেষ নীতি ও নমনীয় ব্যবস্থা' গ্রহণ করতে কুয়াং তোং ও ফু চিয়েন প্রদেশকে অনুমোদন দেয়। শেনচেন, চুহাই, সিয়ামেন ও শানথৌ শহরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফুচিয়েন এবং কুয়াং তোং প্রদেশ আগেভাগেই বৈদেশিক উন্মুক্তকরণের প্রদেশ হয়ে ওঠে। সংস্কার ও উন্মুক্তকরণের মধ্য দিয়ে চীনা জনগণ নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে বলে মনে করে চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন