News71.com
 International
 16 Dec 18, 05:55 AM
 252           
 0
 16 Dec 18, 05:55 AM

পাকিস্তানকে টার্গেট করে এক মিনিটে ২০০ টি মিসাইল ছুঁড়ল ভারত  

পাকিস্তানকে টার্গেট করে এক মিনিটে ২০০ টি মিসাইল ছুঁড়ল ভারত   

আন্তর্জাতিক ডেস্কঃ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন-পাকিস্তান। শুধু তাই নয়, প্রযুক্তি ক্ষেত্রে ক্রমশ শক্তি বাড়াচ্ছে চীন। পাকিস্তানকে নানাভাবে সামরিক ক্ষেত্রে সাহায্য করছে চীন। আর সে কারণে প্রতি মুহূর্তে সজাগ থাকতে হচ্ছে ভারতীয় সেনাদের। শুধু সজাগ থাকাই নয়, সামরিক অস্ত্রের পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রেও উন্নতি করে চলেছে ভারতীয় সেনারা। দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরির পাশাপাশি আরও অত্যাধুনিক সমরাস্ত্র কেনা হচ্ছে বিদেশ থেকেও। যার মধ্যে অন্যতম রকেট লঞ্চার, মিসাইল থেকে শুরু করে যুদ্ধবিমান, ট্যাংক তো রয়েছেই।

শুধু কেনাই নয়। প্রতি মুহূর্তে মিসাইল থেকে শুরু করে একাধিক সমরাস্ত্রের পরীক্ষাও চালাচ্ছে ভারতীয় সেনারা। তেমনই আজ শনিবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও এসেছে। যেখানে দেখা যাচ্ছে একসঙ্গে ভারতীয় সেনার রকেট রেজিমেন্ট প্রায় একাধিক রকেট লঞ্চার থেকে প্রতি সেকেন্ডে মিসাইল ছুঁড়ছে। তথ্য বলছে, এক মিনিটে ২০০টি মিসাইল ছোঁড়া হয়েছে। পাকিস্তান সীমান্ত ঘেঁষে পোখরান রেঞ্জ থেকে এই মিসাইলের পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন