
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নেতৃতাধীন বিমান হামলায় আফগানিস্তানের নারী ও শিশুসহ ২০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে মার্কিন বাহিনী গতকাল শনিবার এ বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ন্যাটোর মুখপাত্র ২০ জন বেসামরিক লোক নিহত হওয়ার কথা জানান। গতকাল শনিবার শেষ বেলায় এ হামলা হয়। এতে ৮ জন নারী ও ১২টি শিশু মারা গেছে। প্রাদেশিক পরিষদের সদস্য আবদুল লতিফ ফাজলি জানান, হামলায় নিহতদের পাশাপাশি ১৫ জন আহত হয়েছে। তালেবান কমান্ডার শরীফ মাবিয়াকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয় কিন্তু অভিযানের সময় বিমান হামলায় অজ্ঞাত সংখ্যক বেসামরিক নাগরিক মারা গেছে যার মধ্যে নারী ও শিশু রয়েছে।