News71.com
 International
 15 Dec 18, 03:55 PM
 217           
 0
 15 Dec 18, 03:55 PM

ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় নিহত ২১

ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬১ জন। আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এ সহিংসতার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী কেনিয়ায় পালিয়ে যাচ্ছেন শত শত মানুষ। ২০১৮ সালের মার্চে প্রথমবারের মতো আধুনিক ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ওরোমো জাতিগোষ্ঠির নেতা আবি আহমেদ। মূলত এর পর থেকেই দেশটিতে জাতিগত সহিংসতা বাড়তে শুরু করে। প্রধানমন্ত্রী হিসেবে ওরোমো জাতিগোষ্ঠীর নেতা আবি আহমেদ’কে মানতে রাজি নয় ইথিওপিয়ার অন্য জাতিগোষ্ঠীগুলো। কেনিয়া সীমান্তবর্তী মোয়ালের মানবাধিকার কর্মী ওয়ারিও সোরা বলেন, ওরোমো ও সোমালি গারে যোদ্ধাদের মধ্যে সংঘাত শুরু হলে খুনোখুনি, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন