News71.com
 International
 15 Dec 18, 06:30 AM
 192           
 0
 15 Dec 18, 06:30 AM

কুয়েতে সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাজ্য

কুয়েতে সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলবে যুক্তরাজ্য। এ লক্ষ্যে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, কুয়েতের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশটিতে একটি নৌঘাঁটি স্থাপন করবে যুক্তরাজ্য। এক মার্কিন কূটনীতিক জানায়, যৌথ স্টিয়ারিং কমিটি যুক্তরাজ্য ও কুয়েতের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বৈঠক করবে। এর মধ্যে রয়েছে সামরিক, নিরাপত্তা, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার মতো ইস্যু গুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা। কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-জারাল্লাহ জানান, প্রতিবেশী সৌদি আরবের সঙ্গে সীমান্ত বিরোধের সঙ্গে ব্রিটিশ ঘাঁটি স্থাপনের কোনও সম্পর্ক নেই। ব্রিটিশ ঘাঁটি খুব বড় হবে না এবং শিগগিরই কাজ শুরু করবে। এর আগে অক্টোবরে কুয়েতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছিলেন, কুয়েতের ব্রিটিশ বাহিনীর উপস্থিতির বিষয়ে আভিযানিক ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে ডিসেম্বরে আলোচনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন