News71.com
 International
 15 Dec 18, 05:25 AM
 135           
 0
 15 Dec 18, 05:25 AM

ইরান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা।।নিহত ৬

ইরান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা।।নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরান সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভারী গুলিবর্ষণের মুখে পড়ে দেশটির ছয় নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। প্রদেশের তথ্যমন্ত্রী জহুর আহমেদ বুলেদি গতকাল শুক্রবার বলেছেন, কেচ জেলার একটি পার্বত্য সড়কে ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনীর সদস্যরা ভারী গুলিবর্ষণের মুখে পড়লে ছয় জন নিহত ও অপর ১৪ জন আহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও বেলুচ রাজি আজোয় সাঙ্গার (বিআরএএস)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন