News71.com
 International
 14 Dec 18, 05:14 PM
 239           
 0
 14 Dec 18, 05:14 PM

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে প্রয়োজন ৪০ হাজার কোটি ডলার॥প্রেসিডেন্ট বাশার আল-আসাদ  

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে প্রয়োজন ৪০ হাজার কোটি ডলার॥প্রেসিডেন্ট বাশার আল-আসাদ   

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও দেশটির জনগণের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ৪০ হাজার কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আজ শুত্রুবার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট আসাদ ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ-এর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে সিরিয়ার রাজনীতি, স্বাস্থ্যসেবাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।


এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নতুন করে কুর্দি বিরোধী সামরিক অভিযানের ঘোষণার পর সিরিয়া-তুরস্কের সীমান্তবর্তী হাতায় অঞ্চলে তুর্কি সেনারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে অবস্থান করার একটি ভিডিও প্রকাশ হয়েছে। এমন উত্তেজনার মধ্যেই সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন