
আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ২২ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আজ শুত্রুবার মোগদিসুতে প্রেসিডেন্ট প্যালেসের কাছে ওই বিস্ফোরণে দুইটি হোটেল বিধ্বস্ত হয়েছে। পুলিশ কর্মকর্তা মোহাম্মেদ আবদুল্লাহি বলেন, আমরা বিভিন্ন হাসপাতাল সূত্রে নিশ্চিত হতে পেরেছি যে হামলায় ২২ জন নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল-শাবাব।
নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মেদ বলেছেন, প্রেসিডেন্ট প্যালেসের প্রধান চেকপয়েন্ট ও এসওয়াইএল হোটেলের নিকটে এক বিকট বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমালিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মেদগ আবদি হাইর বলেছেন, বিস্ফোরণের সময় এসওয়াইএল হোটেলের জমায়েত হচ্ছিলেন নিরাপত্ত কর্মকর্তারা। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন এক মন্ত্রী এবং সরকারি রেডিও’র কয়েকজন সাংবাদিক।