
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর ছবিসহ খুব শীঘ্রই আসতে চলেছে ১০০ টাকার কয়েন৷ এর ওজন ৩৫ গ্রাম হবে বলে জানা গিয়েছে৷ জানা গেছে, কয়েনটির একদিকে অটলজির নাম এবং ছবি থাকবে৷ নামটি দেবনাগরী অক্ষরে লেখা থাকবে৷ ছবির নীচে অটলজির জন্ম সাল ১৯২৪ এবং প্রয়াণবার্ষিকী ২০১৮-র উল্লেখও থাকবে৷ কয়েনটির অন্য পিঠে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন৷ নীচে লেখা থাকবে সত্যমেব জয়তে৷ দেবনাগরী অক্ষরে যেমন ভারত লেখা থাকবে, তেমনই ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে এই কয়েনে৷ স্তম্ভের নীচে টাকার চিহ্ন এবং ১০০ লেখা থাকবে৷ প্রসঙ্গত, চলতি বছরের ১৬ অগস্ট প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী৷ তনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেন৷ দেশের বহু স্থানের নাম তার নামেই রাখা হয়েছে৷ ভারতের দেরাদুন এয়ারপোর্ট থেকে উত্তরপ্রদেশের হজরতগঞ্জ চৌরাস্তার নামও পরিবর্তন করে তার নামে রাখা হয়েছে৷