News71.com
 International
 13 Dec 18, 01:25 PM
 253           
 0
 13 Dec 18, 01:25 PM

ইরানের গ্যাসক্ষেত্রে বিনিয়োগ স্থগিত করল চীনা প্রতিষ্ঠান সিএনপিসি॥

ইরানের গ্যাসক্ষেত্রে বিনিয়োগ স্থগিত করল চীনা প্রতিষ্ঠান সিএনপিসি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে জাতিসংঘকে আবারও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের সদস্যদের এক বৈঠকে তিনি এ কথা বলেন। এদিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, পরমাণু চুক্তি বাস্তবায়নের কোন বিকল্প নেই। এদিকে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে বিনিয়োগ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএনপিসি। ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে বিনিয়োগ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম কোর্প সিএনপিসি। গত মাসেই ফরাসি প্রতিষ্ঠান টোটালের পরিবর্তে ইরানের ওই গ্যাসক্ষেত্র উন্নয়নে কাজ করার ঘোষণা দেয় সিএনপিএস। তবে মার্কিন নিষেধাজ্ঞার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসে রাষ্ট্রায়ত্ত চীনা প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার বেইজিংয়ে সিএনপিএসের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা এই ঘোষণা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন