News71.com
 International
 13 Dec 18, 01:25 PM
 255           
 0
 13 Dec 18, 01:25 PM

প্রেসিডেন্ট কর্তৃক বরখাস্তকৃত শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে আবারও আস্থা ভোটে জয়ী॥

প্রেসিডেন্ট কর্তৃক বরখাস্তকৃত শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে আবারও আস্থা ভোটে জয়ী॥

আন্তর্জাতিক ডেস্কঃ বরখাস্ত হওয়ার দুই মাস পর আবারও আস্থা ভোটে জয়ী হলেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এর মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর পদে পুনর্বহালের জন্য প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ওপর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার শ্রীলঙ্কার ২শ' ২৫ আসনের পার্লামেন্টে অনুষ্ঠিত ওই আস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী রনিলের পক্ষে ভোট পড়ে ১শ' ১৭টি। পার্লামেন্ট সদস্যদের রায়ের প্রতি সম্মান জানাতে প্রেসিডেন্ট সিরিসেনার প্রতি আহ্বান জানান দেশটির আইনপ্রণেতারা। তবে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে নিজের অবস্থান থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন