
আন্তর্জাতিক ডেস্কঃ চলে গেলেন ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি (৭৩)। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন হায়দর আজিজ সফি। গতকাল বুধবার ভোরে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হায়দর আজিজ সফি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফির চলে যাওয়ায় শোকাহত আমি।
অনেক সিনিয়র ছিলেন উনি। আমাদের সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন ধরে। তাঁর প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওঁর পরিবার,বন্ধুবান্ধব,অনুগামী এবং শুভাকাঙ্ক্ষীদের গভীর সমবেদনা জানাই। এই যন্ত্রণার সময়টা কাটিয়ে ওঠা খুব কঠিন। কিন্তু মেনে নেওয়া ছাড়া গতি নেই।