
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে মাছ ধরা নৌকাডুবির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। নৌকাটিতে ১০ জেলে ছিল। তবে সেটি ডুবে গেলে তাদের মধ্যে পাঁচজন ডুবে মারা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে মিয়ানমার। গতকাল বুধবার এক সংবাদ মাধ্যম জানিয়েছে,পশ্চিম উপকূলের নাগপালিতে মাছ ধরার নৌকা ডুবে পাঁচ জেলে মারা গেছে।
নৌকাডুবির খবর পেয়ে মিয়ানমারের নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নৌবাহিনীর ডুবুরিরা নৌকাটির ধ্বংসস্তুপের ভেতর থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়,নৌবাহিনী অপর পাঁচ জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। গত রবিবার দুপুরে রাখাইন রাজ্যের নাগপালি উপকূলে একটি ব্যক্তি মালিকানাধীন মাছ ধরার নৌকাটি ডুবে যায়। মানাউং থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে দ্বীপপুঞ্জের কাছে নোঙর করা অবস্থায় এটি ডুবে যায় বলে জানা গেছে।