News71.com
 International
 12 Dec 18, 04:26 AM
 209           
 0
 12 Dec 18, 04:26 AM

গড়ে প্রতিদিন ২০ জন সৈন্য নিহত হয় আফগানিস্তানে ॥ প্রেসিডেন্ট আশরাফ ঘানি  

গড়ে প্রতিদিন ২০ জন সৈন্য নিহত হয় আফগানিস্তানে ॥ প্রেসিডেন্ট আশরাফ ঘানি   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, দেশটিতে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫২৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এই সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। গড়ে প্রতিদিন দেশটিতে ২০ জন নিরাপত্তা কর্মী নিহত হচ্ছে ।

সূত্রে আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ৭৯৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং ৫ হাজার ২৫২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দেশটিতে তালেবানের আত্মঘাতি বোমা হামলায় ৪ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলে এই আত্মঘাতি হামলা হয়। উল্লেখ্য, দেশটিতে ২০২১ সাল থেকে তালেবান হামলা চালিয়ে আসছে। তালেবানদের ঠেকানোর জন্য আমেরিকা আফগানিস্তানকে সহায়তা করে আসছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন