News71.com
 International
 11 Dec 18, 05:24 AM
 284           
 0
 11 Dec 18, 05:24 AM

বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির শীর্ষে আমেরিকা ও দ্বিতীয় স্থানে রাশিয়া॥  

বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির শীর্ষে আমেরিকা ও দ্বিতীয় স্থানে রাশিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির শীর্ষে রয়েছে আমেরিকা। আর যুক্তরাজ্যকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। ২০১৭ সালে বিশ্বের অস্ত্র কেনাবেচার ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এ গবেষণা পরিচালনা করে। এসআইপিআরআই গতকাল সোমবার তাদের রিপোর্ট প্রকাশ করেছে। গবেষণায় বলা হয়েছে, ২০১৭ সালে সারা বিশ্বে যে অস্ত্র বিক্রি হয়েছে তার শতকরা ৫৭ ভাগ বিক্রি করেছে আমেরিকা। তুলনামূলকভাবে রাশিয়ার অস্ত্রের বাচার বাড়ছে।


এসআইপিআরআইয়েল রিপোর্ট বলছে, ২০১৭ সালে সারা বিশ্বে ৩৯৮ দশমিক ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হয়েছে। অস্ত্র রপ্তানিকারী শীর্ষ ১০০ কোম্পানির মধ্যে ৪২টি কোম্পানির আমেরিকার। বিক্রি হওয়ার অস্ত্রের বিনিময়ে ২২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার পেয়েছে আমেরিকা। অস্ত্র উৎপাদন ও বিক্রিকারী কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আমেরিকার লকহিড মার্টিন। ২০১৭ সালে লকহিড মার্টিন অস্ত্র বিক্রি করেছে ৪৪ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে জার্মানির সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি রেইনমেটাল এজি। তারা অস্ত্র বিক্রি করেছে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন