
আন্তর্জাতিক ডেস্কঃ বিজেপিকে রুখতে ফেডারেল ফ্রন্ট গড়ার লক্ষ্যে এগোচ্ছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই আগামী ১৯ জানুয়ারি বিগ্রেডে বিশাল সমাবেশের ডাক দিয়েছেন নেত্রী। ইতিমধ্যে সেখানে সমস্ত অবিজেপি জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন সমস্ত বিজেপি বিরোধী দলগুলির নেতারা। আর সেখানে আমন্ত্রণ জানানো হতে পারে সিপিএমকে। ইতিমধ্যে সেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিকমহলে। তবে সেই আমন্ত্রণ পেলে তা যে পুরোপুরি প্রত্যাখান করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।
আলিপুরদুয়ারে দলের জেলা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সূর্যকান্ত মিশ্র। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র জানান, তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জমায়েতে আমন্ত্রণ পেলেও সিপিএম সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হবে। শুধু তাই নয়, আলিপুরদুয়ারে দলের জেলা কার্যালয়ে সূর্যকান্তবাবু সাংবাদিক সম্মেলন করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র চর। বিজেপি ও তৃণমূল উভয়ের যোগসাজশে রাজ্যে সাম্প্রদায়িকতার মেরুকরণ চলছে। সেজন্যই বিজেপি’কে হটাতে ব্রিগেডের আমন্ত্রণ পেলেও দল সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য তাঁর। এখানেই শেষ নয়, সূর্যকান্ত মিশ্র আরও বলেন, পশ্চিমবঙ্গে সম্প্রীতির ঐতিহ্যের চাকা তথাকথিত ভোটের রথের চাকা দিয়ে ঘুরিয়ে দিতে চায় বিজেপি। বিজেপি রাজ্যে দাঙ্গা বাধাতে চায়। বিজেপি ও তৃণমূলের মধ্যে সাম্প্রদায়িকতার প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করবে রাজ্যের প্রাক্তন এই বিরোধী দলনেতা ।