
আন্তর্জাতিক ডেস্কঃ এক, দুইটা নয়৷ একেবারে চারটা আন্তর্জাতিক বিমানবন্দর এবার ভারতের দক্ষিণী রাজ্য কেরালায়৷ ত্রিবন্দম, কুন্নুর ছাডা়ও বাকি দু’টি হল কোচিন ও কালিকট৷ সবকটি বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হয়ে গেলে কেরালা হবে ভারতের প্রথম রাজ্য যেখানে চারটি বিমানবন্দর রয়েছে৷ ত্রিবন্দম আন্তর্জাতিক বিনামবন্দর কেরালার সবচেয়ে পুরনো বিমানবন্দর৷ গতকাল রবিবার উদ্বোধন হল কুন্নুর বিমানবন্দরের৷ আন্তর্জাতিক এই বিমানবন্দরের উদ্বোধন করেন অসামরিক বিমান পরিবহনমমন্ত্রী সুরেশ প্রভু ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন৷
ত্রিবন্দম, কুন্নুর ছাড়া বাকি দু’টি হল কালিকট ও কোচিন৷ এগুলিও আন্তর্জাতিক মানের বলে জানা গিয়েছে৷ প্রাকৃতিক সৌন্দর্য ও হস্তশিল্পে উন্নত দক্ষিণী এই রাজ্যটি৷ নতুন নতুন বিমানবন্দর হলে পর্যটন নির্ভর এরাজ্যে পর্যটকদের আসতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে৷ ফলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে কেরলের৷ একই সঙ্গে স্থানীয় হস্তশিল্পের প্রসারের সম্ভাবনা রয়েছে৷ গতকাল রবিবার কুন্নুর বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার X1715 এক্সপ্রেস বিমানটি আবু ধাবির উদ্দেশ্যে উড়ে যায়৷ সেই সময় বন্দরে ছিলেন সুরেশ প্রভু ও পিনারাই বিজায়ন৷ ওই বিমানে যাত্রী ছিল ১৮০ জন৷