News71.com
 International
 10 Dec 18, 04:37 AM
 254           
 0
 10 Dec 18, 04:37 AM

ভারতে পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবির মুখে বিজেপি।

ভারতে পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবির মুখে বিজেপি।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঁচ রাজ্যে নির্বাচনে বুথফেরত জরিপ অনুযায়ী বিজেপির ভরাডুবি হচ্ছে বলে দাবি করেছে দেশটির বেশিরভাগ সংবাদমাধ্যম। কেবল ছত্তিশগড়েই ক্ষমতাসীন দলটির সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। আসছে ১১টি ডিসেম্বর পাঁচ রাজ্যের সংসদ নির্বাচনের ফলাফল একসঙ্গে প্রকাশ করবে ভারতীয় নির্বাচন কমিশন। বুথ ফেরত জরিপে দেখা যায়,রাজস্থানে কংগ্রেস ও তেলেঙ্গানায় আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি টিআরএস নিশ্চিত বিজয়ের পথে রয়েছে।

আর মিজোরামে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাবে না কংগ্রেস ও মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট। বুথ ফেরত জরিপ অনুযায়ী কেবল ছত্তিশগড়ে বিজিপি এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে বেগ পেতে হবে তাদের। অন্যদিকে মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এ রাজ্যের ফলাফল কী হবে তা নিয়ে দ্বিধাবিভক্ত ভারতের নির্বাচন বিশ্লেষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন