News71.com
 International
 09 Dec 18, 08:18 AM
 291           
 0
 09 Dec 18, 08:18 AM

ধনকুবের আম্বানি কন্যা ইশার বিয়ে উপলক্ষে ভারতে আসলেন হিলারি ক্লিনটন॥

ধনকুবের আম্বানি কন্যা ইশার বিয়ে উপলক্ষে ভারতে আসলেন হিলারি ক্লিনটন॥

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন গতকাল শনিবার ইশা আম্বানির বিবাহপূর্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ইশা আম্বানি ভারতের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। তার বাবা মুকেশ আম্বানি বিশিষ্ট ব্যবসায়ী। ইশার বিয়েতে শুরু হয়েছে রাজকীয় আয়োজন। ১২ ডিসেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। আমন্ত্রিত অতিথিদের পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে বিশেষ বিমানের।

হিলারি ক্লিনটন ছাড়াও বলিউডের অনেক সুপারস্টার উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন, ক্যাটরিনা কাইফ, আমির খান, করণ জোহর, বরুন ধাওয়ান, নিক-প্রিয়াংকা, জাহ্নবিসহ বচ্চন পরিবারের অনেকে। আগামী ১২ তারিখে উদয়পুরে হবে বিয়ের মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত হবেন অরিজিত্ সিং ও এ আর রহমানের মতো তারকারা। ওই অনুষ্ঠান বিশেষ পারফরম্যান্স করবেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন