News71.com
 International
 09 Dec 18, 07:58 AM
 295           
 0
 09 Dec 18, 07:58 AM

মালিতে জাতিগত সহিংসতা॥নিহত ১৫

মালিতে জাতিগত সহিংসতা॥নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিগত বিরোধীদের হামলায় দক্ষিণ আফ্রিকার দেশ মালি’র মধ্যাঞ্চলে ফুলানি জাতিগোষ্ঠীর ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় একটি গ্রামে প্রতিপক্ষ আদিবাসী যুবকরা বন্দুক হামলা চালালে এ নিহতের ঘটনা ঘটে। গতকাল শনিবার মালির আঞ্চলিক সিদি আলাসানে গভর্নর বলেন, জাতিগত সংঘাতের কারণে চলতি বছরে দেশটিতে কয়েক শত মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। দেশটিতে বেশকিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে। এদের মধ্যে সহিংস জাতিগত গোষ্ঠির পাশাপাশি বেশ কয়েকটি উগ্রপন্থি গোষ্ঠীও সক্রিয়।

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, মালির মপতি অঞ্চলে সবচেয়ে বেশি জাতিগত সহিংসতার ঘটনায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। মপতির গভর্নর সিদি আলাসানে বলেছেন, সাম্পতিক হামলার ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার। এছাড়াও দেশটির উত্তরাঞ্চল ভয়াবহ নিরাপত্তা ঝুকিতে রয়েছে। এ অঞ্চলে বিদ্রোহীদের হামলা নিত্তনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। গত সেপ্টেম্বরে নাইজার সীমান্ত সংলগ্ন মেনেকা অঞ্চলের একটি গ্রামে বন্দুক হামলায় ১৬ জন নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন