News71.com
 International
 08 Dec 18, 02:15 PM
 208           
 0
 08 Dec 18, 02:15 PM

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কা॥  

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বাড়তে চলেছে জ্বালানির দাম৷ ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলির সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের৷ আজ শনিবার ভিয়েনায় অনুষ্ঠিত ওপেকের সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে সিদ্ধান্ত হয় তেলের উত্পাদন তারা কমাবে সর্বোচ্চ ২৫ শতাংশ। প্রত্যেক দিন ১২ লক্ষ ব্যারেল তেল উত্পাদন কমানোর হবে বলে জানায় তারা। এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে রাশিয়াও। ওপেক সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের প্রথমার্ধ প্রত্যহ ১২ লক্ষ ব্যারেল তেল উত্পাদন কমানো হবে। ওপেক অন্তর্ভুক্ত দেশগুলি দিনে ৮ লক্ষ ব্যারেল এবং রাশিয়া-সহ অন্যান্য সহযোগী দেশগুলি ৪ লক্ষ ব্যারেল তেল উত্পাদন কমাবে৷ খনিজ তেল ও গ্যাসের ভাণ্ডার ওপেকের সদস্য দেশগুলি৷ তাদের রয়েছে বিশ্বের ৮২ শতাংশ তেল, ৭২ শতাংশ প্রাকৃতিক গ্যাস। বিশ্বে তেল রফতানিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি৷

ওপেক সদস্য রাষ্ট্রগুলির তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত সামনে আসতেই তেলের দাম বেড়েছে ৪ শতাংশ। এরপর বিশ্ব বাজারে তেলের দাম কোন পর্যায় পৌঁছবে তা ভেবেই আতঙ্কে ভূগছে মার্কিন যুক্ত রাষ্ট্র, ভারত সহ অন্যন্যরা। মনে করা হচ্ছে আগামী সোমবার বাজার খুললেই এর খবর পাওয়া যাবে৷ভারত বিদেশ থেকে আমদানি করে প্রায় ৮০ শতাংশ তেল। এর উপর ২৫ শতাংশ তেল উৎপাদন কমাবে ওপেক। যোগানের তুলনায় চাহিদার তারতম্যে তেলের দামও বাড়তে পারে বলে আশঙ্কা। চলতি বছর জুন মাস থেকে ভারতে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে যায়৷ কেন্দ্রের যুক্তি ছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারতেও তার প্রবাব পড়ছে৷ তারপর অক্টোবরের পর বেশ কিছুটা কমেছে তেলের দাম। বিরোধীদের অভিযোগ পাঁচ রাজ্যে ভোটের কথা মাথায় রেখে জ্বালানির দাম কমায় কেন্দ্র৷ তবে সেই অভিযোগ উড়িয়ে বাহবা নিতে ভোলেনি মোদী সরকার৷ সামনেই লোকসভা৷ব ওপেকের সিদ্ধান্তে তার আগেই বাড়তে পারে তেলের দাম৷ ফলে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া ব্রিগেড, দাম বাড়ার ভ্রুকুটি আম আদমীর৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন