News71.com
 International
 08 Dec 18, 05:26 AM
 266           
 0
 08 Dec 18, 05:26 AM

জাপানে ৫.১ মাত্রায় ভূমিকম্প

জাপানে ৫.১ মাত্রায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের ফুকুশিমা অঞ্চল উপকূলে আজ শনিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। জাপান আবহাওয়া সংস্থা একথা জানায়। আজ স্থানীয় সময় সকাল ৮টা ৫৪মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ৩৭.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১৪১.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন