
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেলের (এজি) নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদের দায়িত্ব দিয়েছেন দেশটির বুশ প্রশাসন সময়ের সরকারি কর্মকর্তা উইলিয়াম বারকে। আজ শুক্রবার (০৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে) ট্রাম্প গুরুত্বপূর্ণ ওই পদটির শূন্যতা পূরণে এ নাম ঘোষণা দেন । এর আগে গত ৮ নভেম্বর দেশটির অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন ট্রাম্প বলেছিলেন, সেশনসকে অস্থায়ীভাবে সরিয়ে তার স্থানে চিফ অব স্টাফ মাথ্যু হুইটাকেরকে দায়িত্ব দেওয়া হবে। এছাড়া সেশনসকে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে তার ভালো চাই আমরা ।