
আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রীয় সফরে আগামী ১০ ডিসেম্বর মিয়ানমার যাবেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। আজ শুত্রুবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ ডিসেম্বর পর্যন্ত এই সফরে তিনি মিয়ানমারের রাষ্ট্রপতি উ উইন মিয়ান্ট ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি'র সঙ্গে বৈঠক ছাড়াও বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। এছাড়া রাখাইন রাজ্যে ফিরে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভারতের নির্মাণ করে দেওয়া ৫০টি বাড়ি হস্তান্তর করবেন কোবিন্দ।