
আন্তর্জাতিক ডেস্কঃ স্থানীয় প্রযুক্তিতে তৈরি দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সৌদি আরব। আজ শুক্রবার চীন থেকে স্যাটেলাইটগুলো মহাকাশের পাঠায় দেশটি। স্যাট ৫এ ও স্যাট ৫বি স্যাটেলাইট দুটি কিং আব্দুল আজিজ সিটি ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে তৈরি করা হয়। এর প্রধান বিন সাউদ বিন মোহাম্মদ বলেন, বিগত বছরের পরিশ্রমের ফল পেলাম আমরা। বিন সাউদ বলেন, মহাকাশ থেকে নজরদারির কাজ করা হবে। আমরা অনেকদিন ধরেই এই স্যাটেলাইট তৈরির কাজ করছেন। এর মাধ্যমে সরকারি সংস্থাগুলো উপকৃত হবে এবং তথ্য পাবে।