News71.com
 International
 06 Dec 18, 04:46 AM
 237           
 0
 06 Dec 18, 04:46 AM

রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ দিনের আল্টিমেটাম॥

রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ দিনের আল্টিমেটাম॥

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৬০ দিনের মধ্যে পরমাণু চালিত ক্ষেপণাস্ত্র চুক্তি অনুযায়ী কাজ করার জন্য রাশিয়াকে আল্টিমেটাম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে জানতে পেরে এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্র ইউরোপের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে ইউরোপের দেশগুলো এ বিষয়ে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার হুমকি দিয়েছে। তবে রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার আগে যুক্তরাষ্ট্রকে আরেকবার কূটনৈতিক সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপের দেশগুলো। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি বা আইএনএফ বাতিল হলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন