News71.com
 International
 05 Dec 18, 06:03 AM
 201           
 0
 05 Dec 18, 06:03 AM

সাউথ প্যাসিফিকে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প।।সুনামির সতর্কতা জারি

সাউথ প্যাসিফিকে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প।।সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ সাউথ প্যাসিফিকের নিউ ক্যালিডোনিয়ায় ভয়াবহ ভূমিকম্প৷ স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টা ২৭ মিনিটে ভয়াবহ ভূমিকম্প আঘাত করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ছিল ৭.৬৷ জারি করা হয়েছে সুনামি সতর্কতা৷ তবে ওই ভূমিকম্পে কতটা ক্ষটক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি৷ এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। ফলে প্রায়ই এই অংশে কম্পন অনুভূত হয়। এদিন কম্পনের তীব্রতা বেশি ছিল। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই আতঙ্কে চিৎকার করতে করতে ছুটে থাকে। প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন