News71.com
 International
 05 Dec 18, 06:01 AM
 212           
 0
 05 Dec 18, 06:01 AM

আফগানিস্তানে শান্তি স্থাপনে একসাথে কাজ করবে ইরান ও পাকিস্তান॥

আফগানিস্তানে শান্তি স্থাপনে একসাথে কাজ করবে  ইরান ও পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে শান্তি ফেরাতে সকল ধরণের সাহায্য করতে সম্মত হয়েছে ইরান ও পাকিস্তান। ইরান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্তে উপনীত হয় দেশ দুইটি। পাকিস্তানের পররাষ্ট্র সচিব তেহমিনা জাননুয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বৈঠকে এমন তথ্য জানান ।

এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়াটিকে পুরোপুরি সমর্থন করার বিষয়টি পাকিস্তান এবং ইরানের গুরুতর নিরাপত্তা এবং রাজনৈতিক-অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি অতিক্রম করার সেরা উপায় ছিল। বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান এবং ইরান আফগানিস্তানের ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আফগানিস্তানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করলে পাকিস্তান ও ইরানের ওপর এর প্রভাব পড়বে বলে উল্লেখ করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন