News71.com
 International
 05 Dec 18, 04:40 AM
 222           
 0
 05 Dec 18, 04:40 AM

কোরার ১০ কোটি ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার

কোরার ১০ কোটি ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার

আন্তর্জাতিক ডেস্কঃ প্রশ্ন ও উত্তরের জনপ্রিয় ওয়েবসাইট কোরা’র প্রায় ১০ কোটি ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার হয়েছেন। কোরা’র পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীদের নাম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক থেকে গৃহীত তথ্য যেগুলো তাদের নিয়ন্ত্রণে থাকার কথা সেগুলো হ্যাকিংয়ের শিকার হতে পারে। তারা হ্যাকিংয়ে আক্রান্ত হতে পারেন এমন সব ব্যবহারকারীদের এ বিষয়ে অবগত করেছেন। যাতে করে তারা আর ক্ষতিগ্রস্ত না হয়। কোরা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। ওয়েবসাইটটি এর ব্যবহারকারীদের প্রশ্ন করার ও সেসব প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধা দেয়।

কোরা প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও অ্যাডাম ডি অ্যাঞ্জেলো বলেন, তাদের ধারণা তারা সমস্যার কারণ চিহ্নিত করতে পেরেছেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে তদন্তকাজ চলছে। তিনি বলেন, আমরা আমাদের অফিসের বিশেষজ্ঞ এবং বাইরে বিশেষজ্ঞদের সাহায্য সমস্যা সমাধানে কাজ করছি। আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে ভবিষ্যতে আর এমন হবে না সেটা নিয়েও কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন