News71.com
 International
 04 Dec 18, 07:18 PM
 314           
 0
 04 Dec 18, 07:18 PM

ভারতে বিজেপির রথযাত্রাকে রাবণ যাত্রা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি॥

ভারতে বিজেপির রথযাত্রাকে রাবণ যাত্রা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি॥


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির প্রস্তাবিত রথযাত্রাকে রাবণ যাত্রা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজনৈতিকভাবে তার দল রাবণ বধ করবে বলেও জানান মমতা। মমতা বলেন,এগুলো সব রাবণ যাত্রা। রামচন্দ্র যুদ্ধ করে রাবণ বধ করেছিলেন। আমরাও রাজনৈতিকভাবে রাবণ বধ করার জন্য প্রস্তুত। মমতা আরো বলেন,তার দল যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল।


তবে বিজেপির মতো ধর্মীয় অ্যাজেন্টদের প্রতি তিনি বা তার দল কেউই শ্রদ্ধাশীল নয়। আগামী ৭ ডিসেম্বর,৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর কোচবিহার,গঙ্গাসাগর এবং তারাপীঠ থেকে তিনটি রথ বের হবে বিজেপির। রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র প্রদক্ষিণ করে সেই রথ কলকাতায় আসবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন,আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কিছুই করতে পারবে না। মানুষই ওদের ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন