News71.com
 International
 04 Dec 18, 06:52 PM
 346           
 0
 04 Dec 18, 06:52 PM

সেনা-বিদ্রোহী সংঘর্ষ॥ কঙ্গোতে নিহত ১৮

সেনা-বিদ্রোহী সংঘর্ষ॥ কঙ্গোতে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্কঃ সেনা-বিদ্রোহী সংঘর্ষে কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ কিভু অঞ্চলের ফিজি এলাকায় ১৮ জন নিহত হয়েছেন । নিহতদের মধ্যে ১৪ জন বিদ্রোহী এবং ৪ জন সেনা সদস্য রয়েছেন। কঙ্গোর প্রজাতন্ত্রে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা জোসেফ কাবিলার বদলে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে আগামী ২৩ ডিসেম্বর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনের ৩ সপ্তাহ আগে কঙ্গোতে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল।


১৯৬০ সাল থেকে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত এখনো শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি কঙ্গো। আন্তর্জাতিক চাপে বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা সরে যেতে চাইলেও বিশ্লেষকরা বলছে তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এমানুয়েল রামাযানি শাদারিকে জয়ী করার জন্য তিনি নির্বাচনে প্রভাব ফেলতে পারেন। প্রসঙ্গত, কাবিলাই কঙ্গো প্রজাতন্ত্রের দ্বিতীয় এবং শেষ নির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু ক্ষমতায় থাকার সময় পার হয়ে গেলেও গত দুই বছর ধরে ক্ষমতায় টিকে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন