News71.com
 International
 03 Dec 18, 11:30 AM
 349           
 0
 03 Dec 18, 11:30 AM

রাখাইনে জাতিগত সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেন অং সান সু চি॥

রাখাইনে জাতিগত সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেন  অং সান সু চি॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন অব্যাহত থাকলেও সাম্প্রদায়িক সংঘাত বন্ধে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। গতকাল রবিবার নেপালের কাঠমন্ডুতে স্থানীয় একটি গির্জায় আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মিয়ানমার স্টেট কাউন্সিলর, অং সান সু চি জানান, সংঘাতের মূল উদ্দেশ্যই থাকে অন্যের ক্ষতিসাধন ও অন্যকে ধ্বংস করা। আর এভাবেই সহিংসতা ছড়িয়ে পড়ে। এটি পর্যায়ক্রমে চলতেই থাকে। তবে আমি মনে করি শুধুমাত্র নিজেদের মধ্যে শান্তি স্থাপনের সংস্কৃতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন